ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মাঘ, ১৪৩২, ১২ ফেব্রুয়ারি ২০২৬

মৌলভীবাজারের জুড়ীতে জামায়াতের নেতাকর্মীর উপর হামলা

বিশেষ প্রতিবেদন || Special Report

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

মৌলভীবাজারের জুড়ীতে জামায়াতের নেতাকর্মীর উপর হামলা

মনজু বিজয় চৌধুরী | মৌলভীবাজার |

মৌলভীবাজারের জুড়ী উপজেলার শিলুয়া এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দীন মিঠুর নেতৃত্বে জামায়াতের নেতা কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। এসময় বিএনপি প্রার্থীর সহযোগীরা হামলা চালিয়ে জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমানের ব্যবহৃত গাড়ি ভাংচুর করে বলে জানা গেছে।১০ ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া এলাকা ও নাসির উদ্দীন মিঠু জুড়ীর বাসার সামনে ঘটনাগুলো ঘটে।হামলার ঘটনায় জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলামের বড় ভাই আতিকুল ইসলাম গুরুতর আহত ও জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, শিবির নেতা তারেক, আব্দুল্লাহ, এনসিপির একজন নেতাসহ অন্তত ১০জন মারাত্মক আহত হন। পরে তাদের ৫ জনের অবস্থা গুরুতর হলে তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জামায়াত নেতৃবৃন্দ বলেন, জুড়ি উপজেলায় বিএনপির প্রার্থী ও উপজেলা সেক্রেটারির উপস্থিতিতে এই হামলা ঘটেছে শুনে আমরা বিস্মিত হয়েছি। গতকাল তাৎক্ষণিক মামলা দেয়া হয়েছে কিন্ত ২৪ ঘন্টা অতিবাহিত হলেও হামলাকারীদের গ্রেফতার করা হয়নি।এদিকে হামলার খবর শুনে এবং অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাতে জুড়ী থানার সামনে অবরোধ করেন জামায়াত নেতাকর্মীরা।এসময় থানার সামনে উপস্থিত হয়ে ইউএনও মো. মারুফ দস্তেগীর অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা সেখান থেকে চলে যান।বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী ও জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী এক যুক্ত বিবৃতিতে জানান, জুড়ি উপজেলায় জামায়াত নেতাদের উপর অত্যন্ত পরিকল্পিত ঠান্ডা মাথায় হত্যার উদ্দেশ্যে হামলা করে গুরুতর আহত করার তীব্র নিন্দা জানিয়েছেন।জামায়াত নেতৃবৃন্দ, অবিলম্বে সঠিক তদন্ত করে এ ঘটনার সাথে প্রশাসনের অতি উৎসাহী কারো যোগসাজস থাকলে তদন্ত করার এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের আহবান জানাচ্ছি।

জেলার খবর

play storeapp store