ঢাকা, শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
মৌলভীবাজার জেলার ৪টি সংসদীয় আসনে ভোট গ্রহন শুরু,আইনশৃংখলায় নিয়োজিত থাকছে বিভিন্ন বহিনীর ১০ হাজার সদস্য
বিশেষ প্রতিবেদন || Special Report
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
মৌলভীবাজার জেলার ৪টি সংসদীয় আসনে ভোট গ্রহন শুরু,আইনশৃংখলায় নিয়োজিত থাকছে বিভিন্ন বহিনীর ১০ হাজার সদস্য
মনজু বিজয় চৌধুরী | মৌলভীবাজার |
অবশেষে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে জাতির বহু আখাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহন শুরু হলেও শীতের কারনে সকালে কেন্দ্রে ভোটার উপস্থিত ছিলো কম। এদিকে দীর্ঘ ১৭ বছর পর উৎসবমূখর পরিবেশে ভোটাররা ছুটে এসেছেন ভোট কেন্দ্রে।এদিকে মৌলভীবাজার জেলার ৪টি সংসদীয় আসনে বিএনপি জামায়াতসহ লড়ছেন বিভিন্ন দলের ২৪ জন প্রার্থী। মোট ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
এদিকে মৌলভীবাজার জেলা প্রশাসক ও রিটানিং অফিসার তৌহিদুজ্জামান পাভেল জানিয়েছেন, জেলার ৫৫৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন সুষ্টু ও নির্বঘ্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, আনসার ও ভিডিপি, পুলিশ, র্যাব বিজিবি এবং সেনাবাহিনী মাঠে কাজ করছে। পাশাপাশি ২৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ৮ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। এছাড়াও বিজিবি স্ট্রাইকিং ফোর্স ৩০০ জন, আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স ১২০ জন, পুলিশের মোবাইল টিমের ফোর্স ২১২ জন, পুলিশের স্ট্রাইকিং ফোর্স ৭৪ জন, র্যাবের স্ট্রাইকিং ফোর্স ৫৬ জন, বাংলাদেশ সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স ৫০৫ জন আইনশৃঙ্খলা রক্ষার্থে মাঠে কাজ করবেন। আর ভোট কেন্দ্রে পাহাড়ায় নিয়োজিত থাকবেন পুলিশের ১১০৯ জন আর আনসার ভিডিপি’র ৭২০২ জন ও পুলিশের ৫৬৪ জন সদস্য।
জেলার খবর