ঢাকা, শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
মৌলভীবাজার জেলায় সকাল থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে
বিশেষ প্রতিবেদন || Special Report
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
মৌলভীবাজার জেলায় সকাল থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে
মনজু বিজয় চৌধুরী |
আজ সকালে মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন। পরিদর্শনকালে তিনি দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের; জেলা বিশেষ শাখার ডিআইও–১ মো. আবুল কাসেম সরকার; সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম; শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জনাব জহিরুল ইসলাম মুন্নাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
জেলার খবর