ঢাকা, শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
খাগড়াছড়িতে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট
বিশেষ প্রতিবেদন || Special Report
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
খাগড়াছড়িতে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট
জীতেন বড়ুয়া | খাগড়াছড়ি |
খাগড়াছড়ি ২০৩টি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন।খাগড়াছড়িতে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ।সকাল সাড়ে সাতটা থেকে জেলার ৯ টি উপজেলায় ২৯৮ নং খাগড়াছড়ি এক মাত্র সংসদীয় আসনের মোট ২০৩টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। যা চলবে বিরতি হীনভাবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।এখন পযন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি ।সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। বিশেষ করে শীত ও কুয়াশা উপেক্ষা করে ভোরেই কেন্দ্রে হাজির হয়েছেন অনেক প্রবীণ ও নারী ভোটার। তরুণ ভোটারদের মাঝেও ভোট দেওয়া নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
জেলা সদরের খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় ও শিশু সরকারী প্রাথমিক কেন্দ্র গিয়ে দেখা যায় ভোর সাড়ে ৬ টায় ভোটারদের দীর্ঘ লাইন। শুধু এই কেন্দ্রই নয়, জেলার প্রায় সকল ভোট কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের এমন উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। এদিকে জেলার গুরুত্বপূর্ণ খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুইয়া। একই আসনে জামায়াত প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধূরী ভোট দিয়েছেন মাটিরাংগা উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালংপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।খাগড়াছড়ির এ সংসদীয় আসনে ভোট দিবেন ৫ লাখ ৪৫ হাজার ,৬ শত ৮৮ জন ভোটার। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে রয়েছে যাবতীয় প্রস্তুতি। নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই দেখা গেছে ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেছে পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর সদস্যরা খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আনোয়ার সাহাদাত জানান, জেলার ২০৩টি কেন্দ্রের মধ্যে ১২১টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ, এর মধ্যে ৬৮ টি কেন্দ্রকে অধিক ঝুকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে ৫টি আইন শৃংখলা বাহিনীর ৬ হাজার,৬ শত ৮৩ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে বিজিবি,র ৫৬০ জন, সেনাবাহিনী’র-২৫৩০ জন,, পুলিশ-৯৪০ জন,র্যা ব-১৪ জন,ও আনসার এর ২৬৩৯ জন মোতায়েন রয়েছে। এছাড়া মাঠে দায়িত্ব পালন করছেন ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।জেলা রিটার্নিং অফিসার আরো জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য কোন পপক্ষকেই কোন ধরনের ছাড় দেয়া হবে না। আশা করছি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য একটি নির্বাচন আমরা উপহার দিতে পারবো।
জেলার খবর