ঢাকা, মঙ্গলবার, ২৫ ফাল্গুন, ১৪৩২, ১০ মার্চ ২০২৬
মাগুরায় মনোয়ার ও নিতাই জয়ী
বিশেষ প্রতিবেদন || Special Report
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
মাগুরায় মনোয়ার ও নিতাই জয়ী
মতিন রহমান | মাগুরা |
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরায় ২টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে মাগুরা-১ আসনে বিএনপি ও জামায়াতসহ মোট প্রার্থী রয়েছে ৭জন। এছাড়াও মাগুরা-২ আসনে বিএনপি ও জামায়াত সহ মোট প্রার্থী রয়েছে ৪ জন। সারাদিন সুন্দর ও সুষ্ঠ পরিবেশের মধ্যদিয়ে ভোট ভোট গ্রহণ শেষে চলছে গণনার কাজ।মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ভোটের তথ্য প্রদান করছে কর্মকর্তারা।
তথ্যমতে, মাগুরা দুটি আসনেই এগিয়ে আছে বিএনপির প্রার্থী। মাগুরা-১ আসনে মনোয়ার খান ও মাগুরা-২ আসনে এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এগিয়ে আছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের মাগুরা-১ আসনে রয়েছে আঃ মতিন। এছাড়াও মাগুরা-১ আসনে বিএনপির নিকটতম প্রার্থী জামায়াতের এমবি বাকের। আসন দুটির প্রাপ্ত ফলাফল হচ্ছে মাগুরা-১ (মাগুরা সদর-শ্রীপুর)-মোট কেন্দ্র- ১৫৬,প্রাপ্ত কেন্দ্র- ১৫৬,ধানের শীষ- ১,৮৪,১৮৩,দাঁড়িপাল্লা- ৮৩,৭৮৩হ্যাঁ ভোট ৫২টি কেন্দ্রে- ৫৫,৩৬৬,না ভোট ৩১,৬২২।মাগুরা- ১ আসনে বেসরকারিভাবে প্রাথমিক ফলাফলে ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খান ১,০০,৪০০ ভোটের ব্যবধানে বিজয়ী।মাগুরা-২ (মহম্মদপুর-শালিখা)মোট কেন্দ্র- ১৪৫-প্রাপ্ত কেন্দ্র- ১৪৫-ধানের শীষ- ১,৫০,১৮০-দাঁড়িপাল্লা- ১,১৭,৮০৭-হ্যাঁ ভোট ২৭টি কেন্দ্রে ১১,৬০৫ -না ভোট ১০,০৪২।মাগুরা-২ আসনে বেসরকারিভাবে প্রাথমিক ফলাফলে ধানের শীষের প্রার্থী নিতাই রায় চৌধুরী বিজয়ী।
জেলার খবর