ঢাকা, শনিবার, ৩০ মাঘ, ১৪৩২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

টাঙ্গাইল-৫ এ বিপুল ভোটে এমপি টুকু, জামায়াত দ্বিতীয়,আলোচিত স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল তৃতীয়

বিশেষ প্রতিবেদন || Special Report

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

টাঙ্গাইল-৫ এ বিপুল ভোটে এমপি টুকু, জামায়াত দ্বিতীয়,আলোচিত স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল তৃতীয়

শফিকুজ্জামান খান মোস্তফা | টাঙ্গাইল |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থী আহসান হাবিব মাসুদ পেয়েছেন ৮০ হাজার ২৮৩ ভোট।এ আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল হরিণ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৪০৮ ভোট। ফলে আহসান হাবিব মাসুদের তুলনায় ৫০ হাজার ৯৯৬ ভোট এবং ফরহাদ ইকবালের তুলনায় ৬১ হাজার ৮৭১ ভোট বেশি পেয়ে বিজয়ী হন টুকু।

বৃহস্পতিবার মধ্যরাতে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, পোস্টাল ভোটসহ মোট ১৩১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৬২ হাজার ৪১২ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৯২ হাজার ৪৮১ জন। বাতিল হয়েছে ৪ হাজার ৪০১ ভোট। ফলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ২ লাখ ৮৮ হাজার ০৮০।অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর খন্দকার জাকির হোসেন (হাতপাখা) পেয়েছেন ২ হাজার ৬০০ ভোট, জাতীয় পার্টি-র মো. মোজাম্মেল হক (লাঙ্গল) পেয়েছেন ১ হাজার ৬৩৬ ভোট। এছাড়া বাংলাদেশ কংগ্রেস-এর এ কে এম শফিকুল ইসলাম (ডাব) পেয়েছেন ১০৯ ভোট, গণসংহতি আন্দোলন-এর ফাতেমা আক্তার বীথি (মাথাল) পেয়েছেন ২২১ ভোট, গণঅধিকার পরিষদ-এর মো. শফিকুল ইসলাম (ট্রাক) পেয়েছেন ২৬৩ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি-এর মো. হাসরত খান ভাসানী (একতারা) পেয়েছেন ১ হাজার ১৮৯ ভোট এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-এর সৈয়দ খালেকুজ্জামান মোস্তফা (তারা) পেয়েছেন ১ হাজার ০৯২ ভোট।বিজয়ের পর সুলতান সালাউদ্দিন টুকু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতাকর্মী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম ও জনগণের সমর্থনের ফলেই এ বিজয় সম্ভব হয়েছে। এই বিজয় টাঙ্গাইল সদরের জনগণের বিজয়। আগামী দিনে এলাকাবাসীর প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।উল্লেখ্য,এবারই প্রথম জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন সুলতান সালাউদ্দিন টুকু। ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে তিনি একাধিক মামলার আসামি হন এবং বিভিন্ন সময় কারাভোগ করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

জেলার খবর

play storeapp store