ঢাকা, শনিবার, ৩০ মাঘ, ১৪৩২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
আমানউল্লাহ আমানের ভাইয়ের বিজয়ে উচ্ছ্বাস,রাসেলের অভিনন্দন ও ছাত্রদলীয় প্রত্যয় ঘোষণা
বিশেষ প্রতিবেদন || Special Report
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
আমানউল্লাহ আমানের ভাইয়ের বিজয়ে উচ্ছ্বাস,রাসেলের অভিনন্দন ও ছাত্রদলীয় প্রত্যয় ঘোষণা
মো শান্ত খান | সাভার প্রতিনিধি |
ঢাকা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি নেতা আমানউল্লাহ আমান-এর ভাই বিপুল ভোটে জয়লাভ করে নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণার পর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।এ বিজয়ে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. মেহেদী হাসান চাচার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি নূর মোহাম্মদ রাসেল।
ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রাসেল বলেন,ঢাকা-২ আসনের সচেতন ভোটাররা ধানের শীষ প্রতীকে বিপুল ভোট দিয়ে প্রমাণ করেছেন, তারা গণতন্ত্র ও জনগণের অধিকারের পক্ষে ঐক্যবদ্ধ। এই বিজয় সাধারণ মানুষের বিজয়।আমি তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. মেহেদী হাসান চাচার পক্ষ থেকে নবনির্বাচিত জনপ্রতিনিধিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, তিনি জনগণের আস্থা অটুট রেখে এলাকার উন্নয়ন ও কল্যাণে নিরলসভাবে কাজ করবেন।তিনি আরও বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে দল আজ সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। তাঁর দিকনির্দেশনায় গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে।ঢাকা-২ আসনের এ বিজয় সেই সংগ্রামেরই বহিঃপ্রকাশ।সবশেষে ছাত্রদলের ভাষায় রাসেল বলেন,আমরা রাজপথের লড়াকু কর্মী। অন্যায়-অবিচারের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। আগামী দিনেও জনগণের অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, এ বিজয়ের মধ্য দিয়ে ঢাকা-২ আসনে উন্নয়ন ও গণমানুষের প্রত্যাশা পূরণের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
জেলার খবর