ঢাকা, শনিবার, ৩০ মাঘ, ১৪৩২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
জামালপুরে ধানের শীষের বিশাল জয়: ৮৯ হাজার ভোটের ব্যবধানে নিরঙ্কুশ জনরায়
বিশেষ প্রতিবেদন || Special Report
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২০ অপরাহ্ন
জামালপুরে ধানের শীষের বিশাল জয়: ৮৯ হাজার ভোটের ব্যবধানে নিরঙ্কুশ জনরায়
মোঃ সেলিম উদ্দিন | জামালপুর প্রতিনিধি |
জামালপুর ভোটের মাঠে কোনো বিভ্রান্তি বা ধোঁয়াশা নয়, বরং ব্যালটের মাধ্যমে নিজেদের রায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন জামালপুর-৫ (সদর) আসনের ভোটাররা। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে ধানের শীষ প্রতীক।নির্বাচন পরবর্তী প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পাল্টে গেছে সমীকরণ। দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর প্রাপ্ত ভোট ও ব্যবধান নিচে তুলে ধরা হলো: প্রতীক-প্রাপ্ত ভোট ধানের শীষ=১,৯৮,৯৭৬।
দাঁড়িপাল্লা=১,০৯,২৯৮ পার্থক্য/ব্যবধান ৮৯,৬৭৮-৮৯ হাজার ৬৭৮ ভোটের এই বিশাল ব্যবধান কেবল একটি সাধারণ জয় নয়; রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি সাধারণ জনগণের পক্ষ থেকে একটি শক্ত বার্তা। ভোটাররা তাদের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন ঘটিয়েছেন এই ব্যালট বিপ্লবের মাধ্যমে। কোনো জল্পনা-কল্পনাকে পাত্তা না দিয়ে জনরায় প্রতিফলিত হয়েছে পরিষ্কারভাবে।জনগণের এই বিশাল রায়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে প্রত্যাশার পারদও। এখন সময় প্রতিশ্রুতি বাস্তবায়নের। জামালপুর সদরের সাধারণ মানুষ এখন তাকিয়ে আছে উন্নয়ন, স্বচ্ছতা এবং কার্যকর নেতৃত্বের দিকে। বিপুল এই ম্যান্ডেট নিয়ে নবনির্বাচিত নেতৃত্বের সামনে এখন বড় দায়িত্ব—একটি আধুনিক ও মডেল জামালপুর গড়ে তোলা।"জনগণ কথা বলেছে, ব্যালটই দিয়েছে সব জল্পনার জবাব। এখন সময় কাজ করার এবং মানুষের আস্থা ধরে রাখার।"
জেলার খবর