ঢাকা, শনিবার, ৩০ মাঘ, ১৪৩২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
মৌলভীবাজারে চারটি আসনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়াই,সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন
বিশেষ প্রতিবেদন || Special Report
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
মৌলভীবাজারে চারটি আসনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়াই,সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন
মনজু বিজয় চৌধুরী | মৌলভীবাজার |
মৌলভীবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। জেলার চারটি আসনের সবকটি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটার উপস্থিতিও ছিলো সন্তোষজনক। থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী-পুরুষ, তরুণ-প্রবীণ ভোটাররা শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ফলাফল ঘোষণার পর ‘হ্যাঁ’ ভোটের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, মৌলভীবাজারের চারটি আসনে ৫৫৪টি ভোটকেন্দ্র কেন্দ্রে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।
আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর উপস্থিতি ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে ভোটগ্রহণে কোনো বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।তবে কয়েকটি কেন্দ্রে ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।সরেজমিনে বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা গেছে, সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটারের উপস্থিতি ছিল অনেক বেশি। দুপুরের সময় ভোটারের উপস্থিতি ছিল কম। তবে নারী ভোটারের উপস্থিতি ছিল চোঁখে পড়ার মতো।জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত গণভোটে মৌলভীবাজার-৪ আসনে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ১ লাখ ২৭ হাজার ৪২৮টি এবং ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৭ হাজার ৬৩৩টি।ঘোষিত ফলাফল অনুযায়ী, ‘হ্যাঁ’ ভোট ‘না’ ভোটের চেয়ে ১৯ হাজার ৭৯৫ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছে। দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন হলে এই ফলাফল প্রকাশ করা হয়।মৌলভীবাজারবাসী আশা করছেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।ভোটাররা জানান,উৎসবমুখর পরিবেশে তারা নির্ভয়ে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। অনেকে বলেন, দীর্ঘদিন পর এমন শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা স্বস্তি অনুভব করছেন।নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রীতম শিকদার জয় বলেন, নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে সাতটা থেকে বিকাল ৪টা ৩০ মিনিটি পর্যন্ত ভোটগ্রহণ চলে। কোথাও ভোটগ্রহণ স্থগিত করার প্রয়োজন হয়নি। ভোট শেষে কেন্দ্রে কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ব্যালট গণনা শুরু হয়।মৌলভীবাজার রিটানিং অফিসার ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, আইন শৃংখলা বাহিনীর কঠোর নিরাপত্তা ও নজরদারীর মাধ্যমে সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন হয়।
জেলার খবর