ঢাকা, শনিবার, ৩০ মাঘ, ১৪৩২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে স্বস্তির প্রতিচ্ছবি:সেনাবাহিনীর উপস্থিতিতে ভোটকেন্দ্রে ফিরল স্বস্তি ও শৃঙ্খলা কেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্যের অকপট স্বীকারোক্তি
বিশেষ প্রতিবেদন || Special Report
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
নির্বাচনে স্বস্তির প্রতিচ্ছবি:সেনাবাহিনীর উপস্থিতিতে ভোটকেন্দ্রে ফিরল স্বস্তি ও শৃঙ্খলা কেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্যের অকপট স্বীকারোক্তি
মোঃ সেলিম উদ্দিন | জামালপুর প্রতিনিধি |
একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। চলমান নির্বাচনে মাঠ পর্যায়ে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কণ্ঠেও ঝরছে সেই আত্মবিশ্বাসের সুর। সাধারণ ভোটার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন নিরাপত্তা নিয়ে সংশয় থাকে, তখন সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর উপস্থিতি কীভাবে পরিস্থিতি বদলে দিতে পারে তারই এক বাস্তব চিত্র ফুটে উঠেছে এক দায়িত্বরত আনসার সদস্যের বক্তব্যে।আর্মি আসার পর পরিস্থিতি পাল্টে গেছে" কেন্দ্রে দায়িত্বরত এক আনসার সদস্য সেখানে উপস্থিত সাধারণ মানুষের সাথে আলাপকালে পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে বলেন,আপনারা দুইজন লোক কেন্দ্রে উপস্থিত থাকবেন, আমরা পুরোটা সামাল দেবো। আপনারা আসার আগে কোনোভাবেই কেন্দ্র নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, অথচ এখন দেখেন একদম সুন্দর ও সুশৃঙ্খলভাবে সবকিছু চলছে।
তিনি আরও যোগ করেন, সেনাবাহিনী মাঠে নামার পর সাধারণ মানুষের আস্থার জায়গাটি মজবুত হয়েছে। তার মতে, অতীতে সেনাবাহিনীকে মাঠ পর্যায়ে যথাযথ ক্ষমতা বা সুযোগ না দিয়ে বরং বিভিন্ন সময়ে সমালোচিত করা হয়েছে। তিনি বলেন, "জাতি আর্মিকে পাওয়ার না দিয়ে আজীবন দোষারোপ করেছে। এই নির্বাচন থেকে জাতির শিক্ষা নেওয়া উচিত।"এবারের নির্বাচনের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক মনোভাব। ওই আনসার সদস্যের ভাষ্যমতে, এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল বা প্রার্থী আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য বা অভিযোগ তোলেনি। আলহামদুলিল্লাহ, সাধারণ ভোটাররা কোনো প্রকার বাধা ছাড়াই কেন্দ্রে আসতে পারছেন।মাঠ পর্যায়ের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, সেনাবাহিনী ও আনসার বাহিনীর এই কার্যকর সমন্বয় কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে বড় ভূমিকা রাখছে। ভোটাররা বলছেন, বাহিনীর এই পেশাদারিত্ব বজায় থাকলে একটি মডেল নির্বাচন উপহার দেওয়া সম্ভব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মতে, সেনাবাহিনীকে মাঠ পর্যায়ে কার্যকর ভূমিকা রাখার সুযোগ দিলে যেকোনো কঠিন পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব, যা এবারের নির্বাচনে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।
জেলার খবর