ঢাকা, শনিবার, ৩০ মাঘ, ১৪৩২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

নেত্রকোণার চার আসনে বিএনপির জয়,একটিতে জামায়াতের চমক

বিশেষ প্রতিবেদন || Special Report

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

নেত্রকোণার চার আসনে বিএনপির জয়,একটিতে জামায়াতের চমক

নেত্রকোণা প্রতিনিধি |

নেত্রকোণা জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপি মনোনীত প্রার্থীরা এবং একটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।নেত্রকোণা-১ (কলমাকান্দা–দুর্গাপুর)-এ আসনে বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৮ হাজার ৩৫৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের গোলাম রব্বানী রিকশা প্রতীকে পেয়েছেন ৮৭ হাজার ৪৮৮ ভোট। কায়সার কামাল ৭০ হাজার ৮৫৫ ভোটের ব্যবধানে বিজয়ী হন।এছাড়া জাতীয় পার্টির আনোয়ার হোসেন খান (লাঙ্গল) ১ হাজার ২৩ ভোট এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আলকাছ উদ্দিন মীর (কাস্তে) ৪ হাজার ৪২৯ ভোট পেয়েছেন।নেত্রকোণা-২ (সদর–বারহাট্টা)

জেলা বিএনপির সভাপতি চিকিৎসক আনোয়ারুল হক ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৩৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির ফাহিম রহমান খান পাঠান (শাপলা কলি) পেয়েছেন ৬৭ হাজার ৩৬৭ ভোট। ভোটের ব্যবধান ১ লাখ ৪ হাজার ৩২।ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আবদুল কাইয়ুম (হাতপাখা) পেয়েছেন ১৫ হাজার ২২০ ভোট এবং জাতীয় পার্টির এ বি এম রফিকুল হক তালুকদার (লাঙ্গল) পেয়েছেন ৪ হাজার ৮৪৫ ভোট।নেত্রকোণা-৩ (আটপাড়া–কেন্দুয়া)-এ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৪৬৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল (ঘোড়া) পেয়েছেন ৬৮ হাজার ৯৬১ ভোট। ব্যবধান ৪৯ হাজার ৫০৮ ভোট।এছাড়া জামায়াতে ইসলামীর খায়রুল কবীর নিয়োগী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৪১ হাজার ৫৫৬ ভোট, জাতীয় পার্টির আবুল হোসেন তালুকদার (লাঙ্গল) ৫৭৪ ভোট এবং ইসলামী আন্দোলনের জাকির হোসেন (হাতপাখা) পেয়েছেন ২ হাজার ৭৬০ ভোট।নেত্রকোণা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরী)-বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬০ হাজার ৮০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আল হেলাল তালুকদার (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৩৯ হাজার ৮৪০ ভোট।এছাড়া কমিউনিস্ট পার্টির জলি তালুকদার (কাস্তে) পেয়েছেন ৩ হাজার ৩৫৯ ভোট এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার (কোদাল) পেয়েছেন ২৮২ ভোট। বাবর ১ লাখ ২০ হাজার ৯৬১ ভোটের ব্যবধানে জয় পান।নেত্রকোণা-৫ (পূর্বধলা)-এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাছুম মোস্তফা দাঁড়িপাল্লা প্রতীকে ৮২ হাজার ১৭৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবু তাহের তালুকদার (ধানের শীষ) পেয়েছেন ৭৯ হাজার ৪১২ ভোট। ব্যবধান ২ হাজার ৭৬৫ ভোট।ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ৩ হাজার ৩৪১ ভোট।এদিকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫ লাখ ৯৯ হাজার ৭৬৬ এবং ‘না’ ভোট ৩ লাখ ৬৪ হাজার ৯০৩।

জেলার খবর

play storeapp store