ঢাকা, রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণ বাড়ি-ঘর ভাংচুর মারধর
বিশেষ প্রতিবেদন || Special Report
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণ, বাড়ি-ঘর ভাংচুর,মারধর
মুন্সীগঞ্জ প্রতিনিধি |
মুন্সীগঞ্জে শিলইয়ে জাফরান নামে স্বতন্ত্র প্রার্থীর (ফুটবল সমর্থক) এর বাড়িতে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও একই এলাকার আরো কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়ি-ঘর ভাংচুর ও একজনকে মারধর করে। শুক্রবার (১৩ ই ফেব্রুয়ারী) সকাল ৮ টায় সদর থানার শিলইয়ে ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্য সুত্রে জানা যায়,শিলই ইউনিয়ের ৪ নং ওয়ার্ড (ফুটবল সমর্থক) জাফরান এর বাড়িতে (ধানের শীষের সমর্থক) শামীম ভূইয়া, বাবু ব্যাপারী, লিটন ভূইয়া,জুয়েল বেপারীসহ মোল্লাবাড়ির লোকজন প্রায় ১০-১৫ জন মিলে ০১ টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এছাড়াও শিলই ইউনিয়ের ৪নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের একই সমর্থকরা ফুটবল মার্কার সমর্থক কালাম সরকার, আনসার উদ্দিন, সোলেমান এর ছেলে দের বাড়িতে ভাঙচুর ও মারপিট করে। এ ঘটনায় ধানের শীষ প্রতীকের সমর্থকদের হামলায় মেজবাহউদ্দিন গুরুতর আহত হয়। পরে সংবাদ পেয়ে মুন্সীগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মমিনুল ইসলাম জানান, আমরাও ঘটনা শুনতে পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পেলে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
জেলার খবর