ঢাকা, রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
বিজয়ের পর আজ সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় আব্দুল ওয়াদুদ ভূইয়াঃ এ বিজয় খাগড়াছড়ি বাসীদের উদ্দেশ্যে উৎসগ করেছেন
বিশেষ প্রতিবেদন || Special Report
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
বিজয়ের পর আজ সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় আব্দুল ওয়াদুদ ভূইয়াঃ এ বিজয় খাগড়াছড়ি বাসীদের উদ্দেশ্যে উৎসগ করেছেন
জীতেন বড়ুয়া | খাগড়াছড়ি |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি -২৯৮নং আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আব্দুল ওয়াদুদ ভূইয়া তার বিজয়কে খাগড়াছড়ি জনসাধারনের উদ্দেশ্যে উৎসগ করেছেন। বিজয়ের পর আজ সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় আব্দুল ওয়াদুদ ভূইয়া জানান, “আজকের এই বিজয় খাগড়াছড়ি ২৯৮নং আসনের জনগণের। জনগণের ভালোবাসা ও সমর্থনেই আজকের এ অর্জন সম্ভব হয়েছে।”তিনি বলেন তারেক রহমানে আহবানে বিএনপি জনগণের ভোটে জয়ী হয়েছে। তাই প্রথমেই আমি সাধারন জনগণকে গুরুত্ব দেবো এবং তাদের সুখ দুঃখে পাশে থাকবো ।।
আজ বিকেলে খাগড়াছড়ি পৌরশহরের কলাবাগানে বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া'র তার বাসভবনে সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এ কথা বলেন।এসময় তিনি বলেন, পার্বত্য জেলা খাগড়াছড়ির উন্নয়নে জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করবেন।পাশাপাশি খাগড়াছড়ি ২৯৮নং আসনে পাহাড়ি - বাঙালির সহাবস্থান বজায় রাখতে পাহাড়ের উন্নয়নে কাজ করবেন এবং খাগড়াছড়িকে একটি আধুনিক ও ট্যুরিজম পর্যটন নগরীতে রূপান্তর করা হবে।শর্ট- আব্দুল ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি ২৯৮নং আসনের ধানের শীষের বিজয়ী প্রার্থী।
জেলার খবর