ঢাকা, রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন পরবর্তী পরিচ্ছন্নতা অভিযানে মাঠে এমপি মুজিবুর রহমান চৌধুরী
বিশেষ প্রতিবেদন || Special Report
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
নির্বাচন পরবর্তী পরিচ্ছন্নতা অভিযানে মাঠে এমপি মুজিবুর রহমান চৌধুরী
মনজু বিজয় চৌধুরী | মৌলভীবাজার |
জাতীয় সংসদ নির্বাচনের পরপরই পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। নির্বাচনী প্রচারণা শেষে বিভিন্ন এলাকায় পড়ে থাকা পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ এবং পরিবেশ পরিষ্কার রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।শনিবার (১৪ ফেব্রুয়ারী) সকাল থেকে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন তিনি।
এ সময় সংগঠনের সদস্য ও স্থানীয় তরুণরাও অংশগ্রহণ করেন।এমপি মুজিবুর রহমান চৌধুরী বলেন, “নির্বাচন একটি উৎসব। কিন্তু উৎসব শেষে পরিবেশ পরিষ্কার রাখা আমাদের সকলের দায়িত্ব। একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য এলাকা গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে।”তিনি আরও বলেন, উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করাও তার অঙ্গীকারের অংশ। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে মৌলভীবাজার-৪ আসনকে একটি মডেল এলাকায় পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচনের পর এমন সচেতনতামূলক কার্যক্রম ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। এটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
জেলার খবর