ঢাকা, সোমবার, ২ ফাল্গুন, ১৪৩২, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
মেরী গোপীনাথপুর উত্তর পাড়া বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা
বিশেষ প্রতিবেদন || Special Report
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
মেরী গোপীনাথপুর উত্তর পাড়া বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা
শামীম হাসান রিংকু | গোপালগঞ্জ সদর |
পূর্ব শত্রুতার জেরে মটর চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে কলাবাগানের পাশে বালুর মাঠে ডেকে নিয়ে শরিফুল শেখ (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হয়েছে । বৃহস্পতিবার ১১ তারিখ দিবাগত রাতে এ ঘটনা ঘটে।শরিফুল শেখের বাবা ছরোয়ার শেখ জানান।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আমার ছেলে শরীফুলকে বাড়ি থেকে ডেকে কলাবাগানের পাশে বালুর মাঠে নিয়ে যায়। আওলাদ শেখ এর ছেলে মিল্টন শেখ,ওমর মোল্লার ছেলে সেরাজ শেখ, তৈয়াব শেখ এর ছেলে জুয়েল শেখ।মিল্টন শেখ হাতুড়ি দিয়ে আঘাত করে পরে ছুরি দিয়ে মাথায় আঘাত করেলে মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করে। আমি ঘটনাস্থলে গিয়ে দেখি ছেলের মাথায় ছুরি মারা হয়েছে, সেখান থেকে রক্ত ঝরছে। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ সজ্জা বিশিষ্ট হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট করি । গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।মেরী গোপীনাথপুর তদন্ত ফারির ইনচার্জ মোহাম্মদ মমিনুল ইসলাম বলেন।লিখিত অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নিবো।
জেলার খবর