ঢাকা, সোমবার, ২ ফাল্গুন, ১৪৩২, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
নিষেধাজ্ঞার মধ্যেই পীরগঞ্জে আ.লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন,ভিডিও ভাইরা
বিশেষ প্রতিবেদন || Special Report
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
নিষেধাজ্ঞার মধ্যেই পীরগঞ্জে আ.লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন,ভিডিও ভাইরাল
ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি | হাসিনুজ্জামান মিন্টু |
দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছেন নেতাকর্মীরা। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের লিচুতলা এলাকায় অবস্থিত পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে তারা জড়ো হয়ে স্লোগান দেন এবং পরে পতাকা উত্তোলন করেন।ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, প্রায় ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। উপস্থিতদের মধ্যে উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ এবং সাবেক ছাত্রলীগ নেতাদের দেখা গেছে।
পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মন্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর এবং পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলামসহ আরও কয়েকজন।এ বিষয়ে গোলাম রব্বানী বলেন, দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকায় নেতাকর্মীরা একত্রিত হয়ে প্রতীকীভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছেন। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলকে পুনরায় সক্রিয় করার বার্তা দেওয়া হয়েছে।তিনি জানান,নতুন সদস্য সংগ্রহ ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের মাধ্যমে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যক্রমে গতি ফেরানোর পরিকল্পনা রয়েছে।
জেলার খবর