ঢাকা, মঙ্গলবার, ৩ ফাল্গুন, ১৪৩২, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ব্রাহ্মণী কুন্ডা বাজারে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পীরগাছার যুবকের

বিশেষ প্রতিবেদন || Special Report

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

ব্রাহ্মণী কুন্ডা বাজারে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পীরগাছার যুবকের

এম এ হোসেন পাটোয়ারী | রংপুর পীরগাছা প্রতিনিধি |

রংপুরের পীরগাছা উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ মোকসেদ আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।তিনি উপজেলার ধাপগাছ এলাকার বাসিন্দা আমজাদ হোসেনের চতুর্থ পুত্র। মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণী কুন্ডা বাজার সংলগ্ন সড়কে আলুবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আকস্মিক এ মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। হাসপাতাল ও নিহতের বাড়িতে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে ভারী যানবাহনের বেপরোয়া গতি ও অসতর্ক চলাচলের কারণেই প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত সড়কটিতে ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার ও দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।মোকসেদ আলীর অকাল মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জেলার খবর

play storeapp store