ঢাকা, বুধবার, ৪ ফাল্গুন, ১৪৩২, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
নিখোঁজের একদিন পর ঘাঘর নদী থেকে বাক প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন || Special Report
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
নিখোঁজের একদিন পর ঘাঘর নদী থেকে বাক প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার
মোঃ শান্ত শেখ | টুঙ্গিপাড়া প্রতিনিধি |
নিখোঁজের একদিন পর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর নদী থেকে মাহিম কাজী (৭) নামে এক বাক প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে কোটালীপাড়া ফায়ার সার্ভিস।সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে কোটালীপাড়া উপজেলার ঘাঘর নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে ঘাঘর নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় শিশুটি।
মৃত শিশু মাহিম কাজী কোটালীপাড়া উপজেলার কয়খা গ্রামের মিরাজ কাজীর ছেলে।কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন,গতকাল রোববার সকালে বাড়ির পাশের ঘাঘর নদীর পাড়ের একটি বালু মহলে খেলা করছিল বাক প্রতিবন্ধী শিশু মাহিম কাজী।এসময় ওই শিশু একটি বালুর ট্রলারে উঠলে যে কোনো সময় ঘাঘর নদীতে পড়ে যায়।পরে মাহিমকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। এরপর খোঁজ না পেয়ে বিষয়টি কোটালীপাড়া ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।পরে সোমবার দুপুরে মাদারীপুর ফায়ার সার্ভিস থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে ঘাঘর নদীতে তল্লাশি শুরু করে। পরে বিকালে ঘাঘর নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে।
জেলার খবর