ঢাকা, বুধবার, ৪ ফাল্গুন, ১৪৩২, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
টাঙ্গাইলে এলজিইডির কামরুল ইসলাম সিদ্দিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিতস্টাফ রিপোর্টার
বিশেষ প্রতিবেদন || Special Report
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
টাঙ্গাইলে এলজিইডির কামরুল ইসলাম সিদ্দিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিতস্টাফ রিপোর্টার
শফিকুজ্জামান খান মোস্তফা | টাঙ্গাইল |
টাঙ্গাইলটাঙ্গাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উদ্যোগে আয়োজিত কামরুল ইসলাম সিদ্দিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে এলজিইডি ক্যাম্পাসে অনুষ্ঠিত জমজমাট এই ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবিএম রেজাউল বারী।
টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রকল্প পরিচালক মো. আব্দুর রাজ্জাক ও তাঁদের সহধর্মিনীদ্বয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাঙ্গাইল এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী জাহানারা পারভীন।টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী প্রকৌশলী মো. সাকিব-উল-হাফিজ।ফাইনাল খেলায় তিন সেটের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ঠিকাদার পক্ষের তুষী এন্টারপ্রাইজের হিমেল খান ও আলিমুল ইসলামকে পরাজিত করে নির্বাহী প্রকৌশলী দপ্তরের মো. সাকিব-উল-হাফিজ ও মো. নাদিমুল ইসলাম বিজয়ী হন।উল্লেখ্য, টুর্নামেন্টে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলা ও ঠিকাদারদের সমন্বয়ে চারটি গ্রুপে মোট ২৮টি দল অংশগ্রহণ করে। চলতি বছরের ২৮ জানুয়ারি রাতে এলজিইডির টাঙ্গাইল ক্যাম্পাসে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং আয়োজকদের এমন ক্রীড়া উদ্যোগকে সাধুবাদ জানান।
জেলার খবর