ঢাকা, বুধবার, ৪ ফাল্গুন, ১৪৩২, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

স্বামীর সঙ্গে অভিমান,কমলগঞ্জে এক সন্তানের জননীর বিষপানে মৃত্যু

বিশেষ প্রতিবেদন || Special Report

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

স্বামীর সঙ্গে অভিমান,কমলগঞ্জে এক সন্তানের জননীর বিষপানে মৃত্যু

মনজু বিজয় চৌধুরী | মৌলভীবাজার |

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগানে পারিবারিক কলহের জেরে রিনা রানী পাল (৩১) নামে এক সন্তানের জননী বিষপানে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত রিনা রানী পাল কুরমা চা বাগানের বাসিন্দা এবং স্থানীয় কুরমা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুনীল কুমার পালের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে প্রথম দফায় বাকবিতণ্ডা হয়। পরদিন মঙ্গলবার সকালে আবারও তাদের মধ্যে কথা কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়।একপর্যায়ে সকালবেলা রিনা রানী পাল বাথরুমে গিয়ে চা বাগানে ব্যবহৃত কীটনাশক পান করেন বলে জানা গেছে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।ইসলামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরুল হক বিষপানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।এদিকে স্থানীয়দের মধ্যে ঘটনাটি গভীর শোকের ছায়া ফেলেছে। সচেতন মহল পারিবারিক বিরোধ ও মানসিক চাপ মোকাবিলায় সামাজিক সচেতনতা ও পরামর্শ সেবার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

জেলার খবর

play storeapp store