ঢাকা, বৃহস্পতিবার, ৫ ফাল্গুন, ১৪৩২, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী হওয়ায় জামালপুরে যুবদলের দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন || Special Report
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী হওয়ায় জামালপুরে যুবদলের দোয়া মাহফিল
মোঃ সেলিম উদ্দিন | জামালপুর প্রতিনিধি |
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে গঠিত নতুন সরকারে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হয়েছেন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং কেন্দ্রীয় কোষাধ্যক্ষ জনাব এম রশিদুজ্জামান মিল্লাত।তার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তিতে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জামালপুরে এক বিশাল দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খান -এর নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। দোয়া মাহফিলে জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সাধারণ সমর্থক ও স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন,জনাব এম রশিদুজ্জামান মিল্লাত একজন নিষ্ঠাবান ও পরীক্ষিত নেতা। তাকে পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করায় তারা দেশনায়ক তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।দোয়া মাহফিলে নবনিযুক্ত প্রতিমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে তার হাত ধরে বাংলাদেশের পর্যটন খাতের আমূল পরিবর্তন এবং উন্নয়নের জন্য দোয়া করা হয়। মোনাজাত শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আজ নতুন দিগন্তে। জনাব এম রশিদুজ্জামান মিল্লাত ভাইয়ের এই পদপ্রাপ্তি জামালপুরবাসীর জন্য বড় গর্বের।"— মোনাজাত পরবর্তী সময়ে নেতাকর্মীরা স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। এ সময় তারা নতুন সরকারের জনকল্যাণমূলক সকল কাজে পাশে থাকার এবং উন্নয়নের ধারাকে বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।
জেলার খবর