ঢাকা, বৃহস্পতিবার, ৫ ফাল্গুন, ১৪৩২, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
পবিত্র রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে শ্রীমঙ্গলে প্রশাসনের যৌথ বাজার মনিটরিং
বিশেষ প্রতিবেদন || Special Report
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
পবিত্র রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে শ্রীমঙ্গলে প্রশাসনের যৌথ বাজার মনিটরিং
মনজু বিজয় চৌধুরী | মৌলভীবাজার |
রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল, ভোক্তা অধিকার অধিদপ্তর, শ্রীমঙ্গল পৌরসভা ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি-এর যৌথ উদ্যোগে শ্রীমঙ্গল শহরে বিভিন্ন রোডে বাজার পর্যবেক্ষণ করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন এর নেতৃত্বে বাজারে এ পর্যবেক্ষণ কার্যক্রম শুরু হয়।এসময় বাজারে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, ওজন ও মাপের সঠিকতা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় সার্বিক বিষয় তদারকি করা হয়।এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক মো. আল- আমিন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।এছাড়া বাজার পর্যবেক্ষণ কার্যক্রমে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
জেলার খবর