ঢাকা, বৃহস্পতিবার, ৫ ফাল্গুন, ১৪৩২, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
শ্রীনগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি মূলক সভা
বিশেষ প্রতিবেদন || Special Report
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শ্রীনগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি মূলক সভা
আব্দুল মান্নান সিদ্দিকী |
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা প্রশাসন আয়োজনে ১৮ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার এর সভা কক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন এর সভাপতিত্বে,
এ সভায় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ভূমি মোঃগোলাম রাব্বানী সোহেল,বীর মুক্তিযোদ্ধা শেখ ইউনুস আহমেদ,মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম,এলজিইডি কর্মকর্তা মহিফুল ইসলাম,মাধ্যমিক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার এস এম আবু তালেব,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম,মহিলা বিষয়ক কান্তা পাল, স্বাস্থ্য ও সহকারী প্রকৌশলী আলী আশরাফ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহেদ আহম্মেদ,শিশু বিষয়ক কর্মকর্তা শামীম হোসেন,পরিসংখ্যান কর্মকর্তা গোলাম হোসেন, একাডেমি সুপার ভাইজার প্রদীপ চন্দ্র পাল, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ফজরুল ইসলাম,শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবুল হোসেন সরকারি সুফিয়া এ হাই খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুর্গা রাণী, ষোলঘর অক্ষয় কুমার ও শশী কুমার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম তৈয়ব রহমান, , সহকারী শিক্ষা অফিসার আমিনুর রহমান,দয়হাটা কেসি আই সিনিয়র শিক্ষক মোঃ ইউসুফ আলী খান প্রমুখ।
জেলার খবর