ঢাকা, বৃহস্পতিবার, ৫ ফাল্গুন, ১৪৩২, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

রমজান উপলক্ষে উলিপুর বাজারে মোবাইল কোর্ট: অতিরিক্ত মূল্য আদায়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা

বিশেষ প্রতিবেদন || Special Report

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

রমজান উপলক্ষে উলিপুর বাজারে মোবাইল কোর্ট: অতিরিক্ত মূল্য আদায়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা

রফিকুল ইসলাম রফিক | কুড়িগ্রাম প্রতিনিধি |

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উলিপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।আজ ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পরিচালিত এ অভিযানে ব্যবসায়ীদের অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করা, প্রতিটি পণ্যের হালনাগাদ মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করা এবং ইফতার সামগ্রী স্বাস্থ্যসম্মত ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

বাজারে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নজরদারির কথা জানানো হয়।অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় চারজন ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।উপজেলা ভূমি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রশাসন জানায়, রমজান মাসজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভোক্তা স্বার্থবিরোধী কোনো অনিয়ম বরদাশত করা হবে না।

জেলার খবর

play storeapp store