ঢাকা, শুক্রবার, ৬ ফাল্গুন, ১৪৩২, ২০ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে দুই ট্রাকের সংঘর্ষ-নিহত ১
বিশেষ প্রতিবেদন || Special Report
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে দুই ট্রাকের সংঘর্ষ-নিহত ১
আবু নাসের খান লিমন | মুন্সীগঞ্জ |
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে থেমে থাকা ট্রাকের সাথে অপর ট্রাকের সংঘর্ষে শওকত বেপারী (২৩) নামে ১ জন নিহত ও মো. ইমরান মন্ডল (২৪) নামে ১ জন আহত হয়েছে।বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারী ভোর আনুমানিক ৫.৪৪ ঘটিকায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাসের উপরে এ ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত দুইটি ট্রাকের নাম্বার যথাক্রমে ঢাকা মেট্রো-ড ১৪-৩১৭৪ ও ঢাকা মেট্রো-ড ১৪-৬৭৭৪। নিহত শওকত বেপারী (২৩) শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার, কাজির হাটের দবির বেপারীর পুত্র ও আহত মো. ইমরান মন্ডল (২৪) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মোরদহ, বাঙ্গাল এলাকার আব্দুল আজিজের পুত্র।
শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ভোর ৫.৪৪ ঘটিকার সময় সংবাদ পাই যে, ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে তে শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাসের উপরে এক্সপ্রেস রোডে মাওয়ামুখী ত্রুটি মেরামরত করণ থেমে থাকা ০১টি ট্রাকের পিছনে মাওয়ামুখী চলমান অপর ০১টি ট্রাক পিছন থেকে ধাক্কা মারে। ফলে সামনের ট্রাকের হেলপার আহত হয় ও পিছনের ট্রাকের হেলপার আটকে পাড়ে।শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা আটকে পড়া হেলপার কে হাইড্রলিক ইকুইপমেন্ট ব্যবহার করে উদ্ধার করে।উদ্ধারকৃত আহতদের কে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্স যোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করা হয়। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাফিজ ০১জন কে মৃত ঘোষনা করে।অপর জন কে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। প্রায় এক ঘন্টা প্রচেষ্টার পর তাদেরকে উদ্ধার করা হয়।দীর্ঘক্ষন যান চলাচল বন্ধ থাকার পরে বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।
জেলার খবর