ঢাকা, শুক্রবার, ৬ ফাল্গুন, ১৪৩২, ২০ ফেব্রুয়ারি ২০২৬
নবীনগরে সরকারি কর্মকর্তাদের সাথে নবাগত সাংসদের মতবিনিময় অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন || Special Report
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
নবীনগরে সরকারি কর্মকর্তাদের সাথে নবাগত সাংসদের মতবিনিময় অনুষ্ঠিত
সঞ্জয় শীল | (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি |
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি কর্মকর্তাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া ০৫, নবীনগরের নবাগত সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।হস্পতিবার সকালে (১৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ) নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান এমপি।
এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান তার বক্তব্যে বলেন, আমি আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা, সততা ও আন্তরিকতায় ইনশাল্লাহ একটি ব্যতিক্রমী নবীনগর দেখতে চাই। আমি চাই নবীনগর হবে একটি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, বালুখেকো মুক্ত সুন্দর নবীনগর। এখানে কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না।সে যে-ই হউক। আমার ছেলেম-মেয়ে, ভাই-ভাতিজারা কেউ এলাকায় থাকে না। তারা কেউ আসবে না এটা আমি বলতে পারি। আমার নাম ব্যবহার করে যাতে কেউ কোনো অপকর্ম করতে না পারে।এ সময় নবীনগর উপজেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারিসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলার খবর