ঢাকা, শুক্রবার, ৬ ফাল্গুন, ১৪৩২, ২০ ফেব্রুয়ারি ২০২৬

নেতাকর্মীরা যদি আপনাদের কাজে হস্তক্ষেপ করে তাহলে সরাসরি আমাকে জানাবেন: এমপি ফাহিম চৌধুরী

বিশেষ প্রতিবেদন || Special Report

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

নেতাকর্মীরা যদি আপনাদের কাজে হস্তক্ষেপ করে তাহলে সরাসরি আমাকে জানাবেন: এমপি ফাহিম চৌধুরী

শেরপুর প্রতিনিধি |

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেছেন, আমাদের কোন নেতাকর্মীরা যদি সরকারি কোন কাজে হস্তক্ষেপ বা চাপ প্রয়োগ করে তাহলে সরাসরি আমাকে জানাবেন। আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আমরা সকলেই মিলে নকলা-নালিতাবাড়ীকে এগিয়ে নিতে চাই।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নকলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে উপজেলা পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সরকারি কর্মকর্তাদের উদ্যেশ্য করে তিনি এসব কথা বলেন।

ফাহিম চৌধুরী আরো বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনের সাথে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা পূরণে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।সভায় সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতামত প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো. নজরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক রাকিব, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ প্রমুখ।এই মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা, রাজনৈতিক নেতাকর্মীরাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলার খবর

play storeapp store