ঢাকা, শুক্রবার, ৬ ফাল্গুন, ১৪৩২, ২০ ফেব্রুয়ারি ২০২৬

সুনামগঞ্জে র‍্যাব-৯ এর অভিযানে ৩৯৭ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিশেষ প্রতিবেদন || Special Report

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

সুনামগঞ্জে র‍্যাব-৯ এর অভিযানে ৩৯৭ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | শফিকুল ইসলাম শফিক |

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এলিট ফোর্স হিসেবে জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে এবং মাদক ও অন্যান্য গুরুতর অপরাধ দমনে নেতৃত্ব দেয়ার ধারাবাহিকতায় সুনামগঞ্জে অভিযান চালিয়ে ৩৯৭ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।র‍্যাব-৯, সিপিসি-৩-এর একটি আভিযানিক দল ১৮ ফেব্রুয়ারি রাত ৯টা ৪০ মিনিটের দিকে গোপন সূত্রে জানতে পারে যে, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন দক্ষিন বাদাঘাট ইউনিয়নের বসন্তপুর বাজারের পাশে কিছু ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

র‍্যাবের আভিযানিক দল রাত পৌনে দশটার দিকে ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করা তিনজনকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় গোলাপী রঙের বায়ুরোধক ৩টি প্যাকেটের মধ্যে থাকা ৩৯৭ পিস ইয়াবা এবং মোটরসাইকেল।গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সংবাদপুর গ্রামের মোঃ রেজ্জাক মিয়া'র ছেলে মোঃ মানিক মিয়া, একই উপজেলার ভাটিলালপুর গ্রামের মোঃ ফরিদ মিয়া'র ছেলে মোঃ আলমগীর ও জামলাবাজ গ্রামের মোঃ জাকির হোসেনের ছেলে মোঃ মামুন মিয়া। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা পরস্পরের সঙ্গে যোগসাজসে সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তাদের হেফাজতে রেখেছিল।১৯ ফেব্রুয়ারী দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত আলামতসহ তাদের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদকদ্রব্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

জেলার খবর

play storeapp store