ঢাকা, শুক্রবার, ৬ ফাল্গুন, ১৪৩২, ২০ ফেব্রুয়ারি ২০২৬
সুনামগঞ্জের মধ্যনগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
বিশেষ প্রতিবেদন || Special Report
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সুনামগঞ্জের মধ্যনগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
স্পেশাল করেসপন্ডেন্ট | শফিকুল ইসলাম,শফিক |
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে সরকারী নিয়ম বর্হিভূত ভাবে ভবণ নির্মাণের দায়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করেছে উপজেলা প্রশাসন।১৯ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে থেকে দুপুর পর্যন্ত মধ্যনগর উপজেলা প্রশাসনের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলায় অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী ভূমি কমিশনার সঞ্জয় ঘোষ।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় গণমাধ্যমকে জানান মধ্যনগর উপজেলায় একাধিক অবৈধ স্থাপনা রয়েছে যেগুলোকে ধাপেধাপে উচ্ছেদের আওতায় আনাহবে।উর্ধ্বতনের নির্দেশানুযায়ী আজ সদরের দক্ষিণ পার্শ্বের ২৬৫১দাগে মোস্তাক আহমেদ গং দুইনামীয় ব্যক্তি একশতক জায়গার বিপরীতে নদী দখল করে পাকা ভবণ নির্মাণ করেছিলো।যাহা সম্পুর্ণ বেআইনি।নিয়ম বর্হিভূত ভাবে নির্মিত ভবণ গুলোকে বসবাস অনুপযোগী করে উচ্ছেদের আওতায় আনা হয়েছে।
জেলার খবর