ঢাকা, শুক্রবার, ৬ ফাল্গুন, ১৪৩২, ২০ ফেব্রুয়ারি ২০২৬
ফুলবাড়ীয়ায় অটোর ধাক্কায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
বিশেষ প্রতিবেদন || Special Report
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
ফুলবাড়ীয়ায় অটোর ধাক্কায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
এস এ হাসিব | (ফুলবাড়ীয়া) ময়মনসিংহ |
ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার কালাদহ আয়েশার মোড় এলাকায় ব্যাটারিচালিত অটোর সঙ্গে দুর্ঘটনায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত মুবিন (৯) স্থানীয় বড়িরা পাড়া এলাকার হায়দার আলীর ছেলে এবং কালাদহ ক্বওমী মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বাড়ির পাশের কেশরগঞ্জ–পাটিরা সড়কে সাইকেল চালানো শিখছিল মুবিন। এ সময় কেশরগঞ্জগামী একটি ব্যাটারিচালিত অটোর সঙ্গে তার সংঘর্ষ হয়। দুর্ঘটনায় শিশুটি গুরুতরভাবে আহত হয়।স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জেলার খবর