ঢাকা, শনিবার, ৭ ফাল্গুন, ১৪৩২, ২১ ফেব্রুয়ারি ২০২৬
সাভার থানাবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রাসেল
বিশেষ প্রতিবেদন || Special Report
২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সাভার থানাবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রাসেল
সাভার প্রতিনিধি |
সাভার থানাবাসীসহ দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি নূর মোহাম্মদ রাসেল।বৃহস্পতিবার আজ (১৯ ফেব্রুয়ারি) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম, ত্যাগ ও তাকওয়া অর্জনের মাস। এই মাস মানুষকে অন্যায়-অবিচার থেকে দূরে থেকে ন্যায় ও সত্যের পথে চলার শিক্ষা দেয়। তিনি সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা করে বেশি বেশি ইবাদত-বন্দেগি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে দলটি দেশের মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।ছাত্রদলের নেতা নূর মোহাম্মদ রাসেল বলেন, রমজানের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হলে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তিনি সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং পবিত্র মাহে রমজানের তাৎপর্য অনুধাবন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
জেলার খবর