ঢাকা, শনিবার, ৭ ফাল্গুন, ১৪৩২, ২১ ফেব্রুয়ারি ২০২৬
বেড়া দিয়ে পথ বন্ধ,ইন্দুরকানীতে অবরুদ্ধ ৩ পরিবার
বিশেষ প্রতিবেদন || Special Report
২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
বেড়া দিয়ে পথ বন্ধ,ইন্দুরকানীতে অবরুদ্ধ ৩ পরিবার
ইন্দুরকানী প্রতিনিধি |
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় জমি–সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীর দেওয়া বেড়ায় তিনটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে।গত বুধবার দুপুরে উপজেলার পত্তাশী ইউনিয়নের রেখাখালী গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়,১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হরিকান্ত শীল ও তাঁর ছেলে প্রশান্ত শীলের সঙ্গে প্রতিবেশী সরজীত ব্যানার্জীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।
বিরোধের জেরে হরিকান্ত ও তাঁর ছেলে বাড়ির পাশের চলাচলের রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেন। এতে ভুক্তভোগী তিনটি পরিবার কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে এবং তাদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।ভুক্তভোগী সরজীত ব্যানার্জী বলেন, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় তারা রীতিমতো অবরুদ্ধ হয়ে পড়েছেন। বেড়া দেওয়ার কারণে তিন পরিবারের কেউই সহজে বের হতে পারছেন না। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।অভিযুক্ত হরিকান্ত শীল চলাচলের রাস্তা বন্ধ করার বিষয়টি স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে আদালতে মামলা করায় তিনি ক্ষুব্ধ হয়ে রাস্তা বন্ধ করে দিয়েছেন।ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. কাউছার আহম্মেদ জানান, মৌখিক অভিযোগ পাওয়ার পর তিনি ঘটনাস্থলে গিয়ে প্রতিবন্ধকতা সরিয়ে দেন। তবে পুনরায় রাস্তা বন্ধ করা হয়েছে কি না, তা খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম হাওলাদার বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেড়া সরিয়ে দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলার খবর