ঢাকা, শনিবার, ৭ ফাল্গুন, ১৪৩২, ২১ ফেব্রুয়ারি ২০২৬

রক্ষিত নারী আসনে মনোনয়ন আলোচনায় রেনজিনা আহমেদ প্রিয়াংকা

বিশেষ প্রতিবেদন || Special Report

২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

রক্ষিত নারী আসনে মনোনয়ন আলোচনায় রেনজিনা আহমেদ প্রিয়াংকা

রায়হান শেখ | বাগেরহাট প্রতিনিধি |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করেছে। সরকার গঠনের পর এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন।নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন রমজান মাসেই অনুষ্ঠিত হতে পারে। রাজনৈতিক সূত্রে ধারণা করা হচ্ছে, এর মধ্যে বিএনপি জোটের ভাগে প্রায় ৩৭টি আসন পড়তে পারে। এসব আসনে মনোনয়ন পেতে ইতোমধ্যে দলীয় পর্যায়ে আলোচনা ও তৎপরতা শুরু হয়েছে।

আলোচনায় থাকা সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মোল্লাহাট উপজেলা আহ্বায়ক পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা।দলীয় সূত্রে জানা যায়, বিগত সরকারের সময় তিনি বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং হামলা-মামলার শিকার হন। পাশাপাশি নারী অধিকার, সামাজিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে স্থানীয় পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার বিভিন্ন আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে নারীদের সঙ্গে উঠান বৈঠক ও গণসংযোগ করেন তিনি। স্থানীয় নেতাকর্মীদের দাবি, তার সক্রিয় ভূমিকা বিএনপি প্রার্থীদের বিজয়ে ইতিবাচক প্রভাব ফেলেছে।মোল্লাহাট উপজেলা বিএনপির এক নেতা বলেন, “রেনজিনা আপা দলের আন্দোলন-সংগ্রামে সবসময় সামনের সারিতে ছিলেন। স্থানীয় ও কেন্দ্রীয় কর্মসূচিতে তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নারী নেতৃত্ব হিসেবে তিনি অনেকের কাছে অনুকরণীয়।স্থানীয়দের মতে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলে এবং সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি বাগেরহাট অঞ্চলসহ দেশের নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও ক্ষমতায়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।এ বিষয়ে রেনজিনা আহমেদ প্রিয়াংকা বলেন, “আমি দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। দলের নেতৃত্বের প্রতি অনুগত ছিলাম। আমার কাজের মূল্যায়ন দল করবে বলে বিশ্বাস করি।

জেলার খবর

play storeapp store