ঢাকা, রবিবার, ৮ ফাল্গুন, ১৪৩২, ২২ ফেব্রুয়ারি ২০২৬

শেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বিশেষ প্রতিবেদন || Special Report

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

শেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি |

শেরপুরের নকলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্সদ ফাহিম চৌধুরী।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ গোলাম মোস্তফা, সরকারি হাজী জালমামুদ কলেজের ইতিহাস বিভাগের প্রধান মোহাম্মদ দেওয়ান গোলাম মাছুম, সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, ওসি রিপন চন্দ্র গোপ, উপজেলা বিএনপি নেতা মো. মহিউদ্দিন মুক্তার প্রমুখ।আলোচনা সভায় ভাষা আন্দোলনের তাৎপর্য, মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করার বিষয়ে গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই বাঙালি জাতি তার আত্মপরিচয় প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তাই মাতৃভাষার প্রতি সম্মান প্রদর্শন ও এর সঠিক চর্চা অব্যাহত রাখা সকলের দায়িত্ব।আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলার খবর

play storeapp store