ঢাকা, রবিবার, ৮ ফাল্গুন, ১৪৩২, ২২ ফেব্রুয়ারি ২০২৬

টঙ্গীবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

বিশেষ প্রতিবেদন || Special Report

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

টঙ্গীবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আপন সরদার | টঙ্গীবাড়ী প্রতিনিধি |

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।উপজেলা প্রশাসন, টঙ্গীবাড়ী থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, টঙ্গবাড়ি প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে একে একে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।আলোচনায় বক্তারা বলেন, ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে মাতৃভাষার সঠিক চর্চা ও ব্যবহার নিশ্চিত করতে হবে। ভাষা শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে টঙ্গীবাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

জেলার খবর

play storeapp store