ঢাকা, রবিবার, ৮ ফাল্গুন, ১৪৩২, ২২ ফেব্রুয়ারি ২০২৬

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় আমতলীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

বিশেষ প্রতিবেদন || Special Report

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় আমতলীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

এইচ এম কাওসার মাদবার | আমতলী বরগুনা |

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরগুনার আমতলী উপজেলায় মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। হলদিয়া ইউনিয়নের পূর্ব চিলা গ্রামের কৃতি সন্তান, অর্থোপেডিক্স চিকিৎসক ডা. মো. রিয়াজ মৃধা উদ্যোগে আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫০০ অসহায় ও দরিদ্র রোগী চিকিৎসা সেবা পেয়েছেন।শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত তার নিজ বাড়ি, বাবা—মায়ের নামে প্রতিষ্ঠিত রফিক নূরজাহান ট্রাস্ট হাসপাতাল (প্রস্তাবিত) প্রাঙ্গণ যেন রূপ নেয় এক মানবসেবার মিলনমেলায়। বিভিন্ন বিভাগে ৮ জন অভিজ্ঞ চিকিৎসক স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন।

ক্যাম্পে মেডিসিন, নারী ও প্রসূতি রোগ, চর্ম ও এলার্জি, ডায়াবেটিস, হৃদরোগ ও বক্ষব্যাধি, নবজাতক ও শিশু রোগসহ বিভিন্ন বিভাগের সেবা দেওয়া হয়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের মধ্যে ছিল আশার আলো। চিকিৎসা শেষে অসচ্ছল রোগীদের হাতে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও তুলে দেওয়া হয়।স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও বিভিন্ন পেশার মানুষ ক্যাম্পে উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের মতে, গ্রামীণ অঞ্চলে এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।চিকিৎসা নেননি রোগীরা আবেগাপ্লুত কণ্ঠে জানান, প্রতিবছর যদি এমন উদ্যোগ নেওয়া হয়, হতদরিদ্র মানুষের জন্য তা বড় সহায়তা হবে। তারা আয়োজকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।উদ্যোক্তা ডা. মোঃ রিয়াজ মৃধা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের চেতনার প্রেরণা। তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার এই বিশ্বাস থেকেই আমাদের এ আয়োজন। ভবিষ্যতেও আমরা এমন জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাব।

জেলার খবর

play storeapp store