ঢাকা, রবিবার, ৮ ফাল্গুন, ১৪৩২, ২২ ফেব্রুয়ারি ২০২৬
ছাতকে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
বিশেষ প্রতিবেদন || Special Report
২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
ছাতকে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
ছাতক প্রতিনিধি |
সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। শুক্রবার রাত ১২ টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করা হয় শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে। এতে শহিদ দের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা প্রশাসন,উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ড বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মিলন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ তদন্ত রঞ্জুর কুমার ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হানিফ উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিন, ছাতক সরকারি বহু মূখী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষর্থী দেবজানী রায়। এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আহমদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা সালমান আহমদ, বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ভারপ্রাপ্ত প্রনব লাল দাস, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রহিছ উদ্দিন, উপজেলা পরিসংখ্যান অফিসের পরিদর্শক আমিনুল ইসলাম সরকার, সাংবাদিক অজিত কুমার দাস, উপ-প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন, জয়দেব চন্দ্র দেবনাথ প্রমূখ।অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমার হাত থেকে কবিতা আবৃত্তি সহ নানা বিষয়ে বিজয়ী দের মধ্যে পুরুষ্কার গ্রনণ করে শিক্ষার্থী স্বীকৃতি দাস দেবজানীরায়, সুদীপ্ত দে সৌম্য, নওশিন আজাদ নিশাত,শ্রেয়া সরকার, কানিজ ফাতেমা, রাইসা রাবেয়া ফাইজা।
জেলার খবর