ঢাকা, সোমবার, ৯ ফাল্গুন, ১৪৩২, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
শপথের পর বাড়িতে নয়,হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিবুর রহমান চৌধুরী
বিশেষ প্রতিবেদন || Special Report
২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শপথের পর বাড়িতে নয়,হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিবুর রহমান চৌধুরী
মনজু বিজয় চৌধুরী | মৌলভীবাজার |
শপথ নেওয়ার পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকায় এসে বাড়িতে না গিয়ে সরাসরি হাসপাতালে ছুটে গিয়ে মানবিকতার নজির স্থাপন করলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী।শপথ শেষে ২২ ফেব্রুয়ারী রবিবার দুপুরে ঢাকায় শপথ অনুষ্ঠান শেষে তিনি সড়কপথে শ্রীমঙ্গলে পৌঁছান। শহরের চা কন্যা এলাকা থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল সাইকেল শোডাউন ও মোটর শোভাযাত্রা বের হয়। শ্রীমঙ্গল প্রবেশের পর চা কন্যা এলাকা থেকে বিশাল সাইকেল সো-ডাউন করে হাজারো নেতাকর্মী তাকে শহরে নিয়ে আসে। শ্রীমঙ্গল চৌমুহনীতে একটি নির্ধারিত পথসভা হওয়ার কথা থাকলেও শহরে তীব্র যানজটের আশঙ্কায় তিনি পথসভা সংক্ষিপ্ত করে সরাসরি শ্রীমঙ্গল ৫০ শয্যা হাসপাতাল-এ চলে যান। হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজ খবর নেন এবং প্রত্যেক রোগীকে তরল দুধ উপহার দেন।
শ্রীমঙ্গল ও কমলগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব) শপথ গ্রহণ শেষে এলাকায় ফিরে এলে তাকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়।রোগীদের খোঁজখবর ও উপহার বিতরণ হাসপাতালে গিয়ে এমপি হাজী মুজিবুর রহমান চৌধুরী বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন, তাদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং উপস্থিত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ভর্তি রোগীদের প্রত্যেককে তরল দুধ উপহার দেন।পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগী সোহেল বলেন,এমপি সাহেব শপথ নিয়ে সরাসরি আমাদের দেখতে এসেছেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা আশা করি তিনি হাসপাতালের সমস্যাগুলো সমাধান করবেন।নারী ওয়ার্ডের এক রোগীর স্বজন শারমিন বলেন, “হাসপাতালে ওষুধ ও বেডের সংকট আছে। এমপি সাহেব নিজের চোখে দেখে গেলেন। আমরা চাই তিনি যেন দ্রুত ব্যবস্থা নেন।হাসপাতালের চিকিৎসক জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডাঃ বিশ্বজিৎ দেব জানান, শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ পর্যটন উপজেলা হওয়ায় এখানে প্রতিদিন রোগীর চাপ থাকে অনেক বেশি। কিন্তু জনবল,আধুনিক যন্ত্রপাতি ও ওষুধের ঘাটতি রয়েছে।চিকিৎসকদের বক্তব্য শোনার পর এমপি হাজী মুজিবুর রহমান চৌধুরী বলেন,“শ্রীমঙ্গল একটি পর্যটন ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উপজেলা। এখানকার স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি। হাসপাতালের সংকট ও উন্নয়নের বিষয়গুলো স্বাস্থ্যমন্ত্রীর নজরে আনা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমি সর্বাত্মক চেষ্টা করবো।
জেলার খবর