ঢাকা, সোমবার, ৯ ফাল্গুন, ১৪৩২, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
মধুপুরে প্রায়াত সাংবাদিক এম এ রউফ এর ১ম মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন || Special Report
২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
মধুপুরে প্রায়াত সাংবাদিক এম এ রউফ এর ১ম মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত
আলকামা সিকদার | টাঙ্গাইল |
টাঙ্গাইলের মধুপুরে প্রয়াত সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব,দৈনিক আমার দেশ এর মধুপুর প্রতিনিধি এম এ রউফ এর ১ম মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।তিনি দেশের প্রান্তিক সাংবাদিকতায় টাঙ্গাইলের মধুপুরে অগ্রণী কন্ঠস্বর মধুপুর থেকে প্রকাশিত পাক্ষিক মধুবাণীর সম্পাদক,জাতীয় দৈনিক আমার দেশ এর মধুপুর প্রতিনিধি হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত তিনি কাজ করছেন মধুপুর উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর হয়ে।রবিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে মধুপুর পৌর শহরের মধুপুর ক্লাম মিলনায়তনে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মধুপুর সাংস্কৃতিক কর্মীবৃন্দ ও মধুপুর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোট্রাল শালবন বার্তা২৪ ডট কমের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার।সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মধুপুর উপজেলা লালন সংঘের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন তরফদার এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন,মধুপুর শহীদস্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুল রশিদ খান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,মধুপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, তোফাজ্জল হোসেনের।শালবন বার্তা২৪ ডটকমের সম্পাদক এস এম শহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমার দেশ এর মধুপুর প্রতিনিধি আলকামা সিকদার, আব্দুল লতিফ, দীপক কর্মকার প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও তার পরিবারের সদস্যরাসহ নানাজন উপস্থিত ছিলেন।
জেলার খবর