তেরখাদায় আদালতের ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন
বিশেষ প্রতিবেদন || Special Report
২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
তেরখাদায় আদালতের ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন
কে এম আলী মাসুম | তেরখাদা,খুলনা |
আজ ২২ ফেব্রুয়ারি বিকেল ৩ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এ. বি. এম. সারোয়ার রাব্বী উপজেলা সদরের বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ন্ত্রণে রাখা এবং খাবার অনুপযোগী খাদ্য সামগ্রী বিক্রয় রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।
তিনি এদিনে কাটেঙ্গা বাজার, তেরখাদা বাজার ও জয়সেনা বাজারের বিভিন্ন তরি-তরকারির দোকান, মাংসের দোকান, মুদি দোকান, ফলের দোকান ও গো খাদ্যের দোকান সহ বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন। তিনি, পবিত্র রমজানে পচাবাঁশি ইফতার সামগ্রী বিক্রিতে নিষেধাজ্ঞা এবং অন্যান্য দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা দোকানের সম্মুখভাগে প্রদর্শন করার নির্দেশনা প্রদান করেন। প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট এ. বি.এম সারোয়ার রাব্বী বলেন, সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে বিকিকিনি করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এ. বি. এম. সারোয়ার রাব্বীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ অমিত রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ শিকদার, সেনেটারি ইন্সপেক্টর মোঃ জুয়েল রানা ও পুলিশের এস আই রথিন্দ্রনাথ পোদ্দার সহ পুলিশ ও আনসার সদস্যবৃন্দ। এদিনে তিনি এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেন।