ঢাকা, মঙ্গলবার, ১০ ফাল্গুন, ১৪৩২, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

নোয়াখালীর বেগমগঞ্জে র‍্যাবের অভিযানে চোর চক্রের সক্রিয় দুই সদস্য গ্রেপ্তার

বিশেষ প্রতিবেদন || Special Report

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

নোয়াখালীর বেগমগঞ্জে র‍্যাবের অভিযানে চোর চক্রের সক্রিয় দুই সদস্য গ্রেপ্তার

সাইফুল ইসলাম | নোয়াখালী প্রতিনিধি |

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার গনিপুর গ্রামে অভিযান চালিয়ে চোর চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে দুটি চোরাই মোবাইল ফোন ও দুটি সিম কার্ড উদ্ধার করা হয়। র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-গনিপুর সড়কের ফাহিম ফ্রুট এজেন্সির সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. জোবায়ের হোসেন ওরফে জুয়েল এবং সাখাওয়াত হোসেন তুহিন নামে দুইজনকে আটক করা হয়। তারা উভয়েই বেগমগঞ্জ উপজেলার গনিপুর এলাকার বাসিন্দা।

আটকদের তল্লাশি করে দুইটি স্মার্টফোন এবং দুটি সিম কার্ড উদ্ধার করা হয়।জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত আনোয়ার হোসেন মোবাইল ফোন ও সিমটি তার চুরি হওয়া বলে শনাক্ত করেন।ভুক্তভোগীর পরিবার জানায়, গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে আনোয়ার হোসেনের ছেলে আশরাফুল ইসলাম চৌমুহনী বাজারে গেলে অটোরিকশা স্ট্যান্ড এলাকায় অজ্ঞাতনামা চোরেরা কৌশলে তার পকেট থেকে মোবাইল ফোনটি চুরি করে নেয়। এ ঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন।র‍্যাব এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা চৌমুহনী ও মাইজদী এলাকায় সক্রিয় চুরি ও ছিনতাই চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।র‍্যাব-১১ জানায়, চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

জেলার খবর

play storeapp store