ঢাকা, মঙ্গলবার, ১০ ফাল্গুন, ১৪৩২, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

বাগেরহাটে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করলো প্রতিপক্ষরা

বিশেষ প্রতিবেদন || Special Report

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

বাগেরহাটে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করলো প্রতিপক্ষরা

‎ম.ম.রবি ডাকুয়া | বাগেরহাট প্রতিনিধি |

‎‎বাগেরহাটের কচুয়া উপজেলায় মো. রহমতউল্লাহ শেখ (২৭) নামে এক যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠি গ্রামের একটি বাগান থেকে তাকে উদ্ধার করে পুলিশ।‎গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কচুয়া উপজেলা হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন বলে পরিবার জানিয়েছে। আহত রহমতউল্লাহ কচুয়া উপজেলার চরসোনাকুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

‎আহত রহমতউল্লাহ’র বাবা আব্দুল মতিন জানান, জমি-সংক্রান্ত বিরোধের জেরে কামরুল, ইসরাফিল, ইয়াসিন, ইব্রাহিমসহ কয়েকজন তার ছেলেকে কুপিয়ে দুই হাত বিচ্ছিন্ন করেছে। দুই পায়ের একটি প্রায় বিচ্ছিন্ন এবং অন্যটিও মারাত্মকভাবে জখম হয়েছে। এছাড়া তার চোখ উঠিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে।‎কচুয়া উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদাউস জানান, আহতের দুই হাত ও দুই পা গুরুতর জখম হয়েছে। একটি হাত ও একটি পা সম্পূর্ণ বিচ্ছিন্ন, অপর পাটিও প্রায় বিচ্ছিন্ন। এছাড়া চোখ, মাথা ও হাঁটুসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।‎কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রহমতউল্লাহকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। রহমতউল্লাহ একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় মাদক ও ধর্ষণের মামলা রয়েছে।

জেলার খবর

play storeapp store