ঢাকা, বুধবার, ১১ ফাল্গুন, ১৪৩২, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
সুন্দরবনে দস্যু নির্মূলে কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ অভিযান শুরু
বিশেষ প্রতিবেদন || Special Report
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সুন্দরবনে দস্যু নির্মূলে কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ অভিযান শুরু
ম.ম.রবি ডাকুয়া | বাগেরহাট প্রতিনিধি |
সাম্প্রতিক সময়ে সুন্দরবনে দস্যুতার প্রবনতা বৃদ্ধি পাওয়ায় যৌথ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) সকালে কোষ্টগার্ড, নৌবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যদের সমন্বয়ে একটি যৌথবাহিনী সুন্দরবনের গহীনে অভিযান শুরু করে।
আভিযান চলাকালে হাড়বাড়িয়া, আন্ধার মানিক, মোতারখাল, হরিনটানা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চালায় তারা।কোষ্টগার্ডের নেভিগেশন কর্মকর্তা লেফটেন্যান্ট মোল্লা মাহমুদ আল-হোসাইন জানান, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনী দায়িত্বে ব্যাস্ত থাকার সুযোগে দস্যুদের কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। এতে কয়েকজন জেলেকে জিম্মি করেছে তারা । জেলেদের উদ্ধারে এই অভিযান চলমান থাকবে ।
জেলার খবর