ঢাকা, বুধবার, ১১ ফাল্গুন, ১৪৩২, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
সাংবাদিক বাবুল সিকদারের মায়ের মৃত্যুতে আশুগঞ্জ প্রেস ক্লাবে মিলাদ ও দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন || Special Report
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সাংবাদিক বাবুল সিকদারের মায়ের মৃত্যুতে আশুগঞ্জ প্রেস ক্লাবে মিলাদ ও দোয়া মাহফিল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি |
জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘এস’-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ও আশুগঞ্জ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক বাবুল শিকদারের মমতাময়ী মায়ের মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাদ আসর আশুগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আশুগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মরহুমার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, আশুগঞ্জ টোল প্লাজা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আল আমিন।
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, অর্থ সম্পাদক আফসার নিয়াজ, সাংগঠনিক সম্পাদক নিতাই চন্দ্র ভৌমিক, পাঠাগার ও তথ্যবিষয়ক সম্পাদক খোকন মিয়া, সাবেক সভাপতি মোজাম্মেল হক, সাবেক সাধারণ সম্পাদক আল মামুন, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য আবু আব্দুল্লাহ, এটিএন বাংলার জেলা প্রতিনিধি ইসহাক সুমন, সাংবাদিক মিনহাজ উদ্দিন,বিডি টাইমস নিউজের জেলা প্রতিনিধি জহির শিকদার,প্রতিদিনের বাংলাদেশ এর আশুগঞ্জ প্রতিনিধি বাকের আহম্মেদ খান, নাগরিক প্রতিদিন এর জেলা প্রতিনিধি আইফাত ইসলাম,সাংবাদিক বশিরুল ইসলাম বিপু সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। দোয়া মাহফিলে বক্তারা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জেলার খবর