ঢাকা, বুধবার, ১১ ফাল্গুন, ১৪৩২, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
মুন্সীগঞ্জে আইনজীবীদের সাথে নবনির্বাচিত সংসদ সদস্য রতনের মতবিনিময় সভা
বিশেষ প্রতিবেদন || Special Report
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
মুন্সীগঞ্জে আইনজীবীদের সাথে নবনির্বাচিত সংসদ সদস্য রতনের মতবিনিময় সভা
শ্রীকান্ত দাস | মুন্সীগঞ্জ |
মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যদের সাথে মত বিনিময় করেন মুন্সীগঞ্জ তিন আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দুপুর আড়াইটার দিকে জেলা আইনজীবী সমিতির হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট পারভেজ আলমের সার্বিক পরিচালনায় সময় বক্তব্য রাখেন,শহর বিএনপি'র আহ্বায়ক ও মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র একেএম ইরাদত হোসেন মানু, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী, সমিতির সাবেক সভাপতি ও মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এডভোকেট মো. মুজিবুর রহমান, সাবেক পিপি অ্যাডভোকেট আশরাফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. তোতা মিয়া, অ্যাডভোকেট এমারত হোসেন, এডভোকেট মাসুদ আলম, অ্যাডভোকেট আমানুল্লাহ প্রধান শাহিন, অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন ও অ্যাডভোকেট আলমগীর কবির, সাবেক পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম। সভায় অ্যাডভোকেট সুমন মিয়া সরদারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. হালিম হোসেন, স্পেশাল পাবলিক প্রসিকিউটর জাহাঙ্গীর হোসেন ঢালী, অ্যাডভোকেট আরিফ হোসেন, অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকো, অ্যাডভোকেট খান আতাউর রহমান হিরো প্রমূখ। এসময় আইনজীবীরা সমিতির বহুতল ভবন দ্রুত নির্মানে ও বাস্তবায়নের লক্ষ্যে প্রধান অতিথির সাথে মতবিনিময় করেন।
জেলার খবর