ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফাল্গুন, ১৪৩২, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে র‍্যাব-৯ এর অভিযানে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার

বিশেষ প্রতিবেদন || Special Report

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে র‍্যাব-৯ এর অভিযানে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার

শফিকুল ইসলাম শফিক |

র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্য অপরাধ, বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ থেকে নিরাপদ ও বাসযোগ্য সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭:১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বিশ্বম্ভরপুর থানাধীন সলুকাবাদ ইউনিয়নের উত্তর দৌলুরা এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল সন্ধ্যা আনুমানিক ৭:২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন ব্যক্তি কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলের আশপাশে ব্যাপক তল্লাশি চালিয়ে দুটি হলুদ রঙের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।পরে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা ২/৩ জন পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত রয়েছে।প্রেস বিজ্ঞপ্তিটি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার (র‍্যাব-৯, সিলেট) কে এম শহিদুল ইসলাম সোহাগ।

জেলার খবর

play storeapp store