ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফাল্গুন, ১৪৩২, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

টুঙ্গিপাড়ায় ৬০ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ দেশীয় মাছ ও শামুক সংরক্ষণে অনন্য উদ্যোগ

বিশেষ প্রতিবেদন || Special Report

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

টুঙ্গিপাড়ায় ৬০ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ দেশীয় মাছ ও শামুক সংরক্ষণে অনন্য উদ্যোগ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি |

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক রক্ষায় নিবন্ধিত প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থানের আওতায় বকনা বাছুর বিতরণ করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প এর অর্থায়নে এবং উপজেলা মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ৬০ জন জেলের প্রত্যেকের হাতে গড়ে ৬৫ কেজি ওজনের একটি করে স্বাস্থ্যবান বকনা বাছুর তুলে দেন অতিথিবৃন্দ।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জেলেরা যেন শুধুমাত্র মাছ ধরার ওপর নির্ভরশীল না থাকেন, সেজন্যই এই উদ্যোগ। বিশেষ করে মাছের প্রজনন মৌসুমে যখন নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকে, তখন অভাবের তাড়নায় জেলেরা যেন মাছ বা শামুক নিধন না করেন, তা নিশ্চিত করতে এই বিকল্প আয়ের সুযোগ করে দেওয়া হয়েছে। বাছুরগুলো লালন পালনের মাধ্যমে জেলেরা দুগ্ধ উৎপাদন ও বিক্রয় করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপ-প্রকল্প পরিচালক মোঃ খায়রুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি), মোঃ আইয়ুব আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, এছাড়াও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।উপকারভোগী জেলেরা সরকারের এই সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেছেন। তারা জানান, মাছ ধরার পাশাপাশি গবাদি পশু পালন তাদের সংসারে বাড়তি আয়ের যোগান দেবে। এতে করে নিষিদ্ধ সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা তাদের জন্য সহজ হবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে।

জেলার খবর

play storeapp store