ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফাল্গুন, ১৪৩২, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদন || Special Report

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম শফিক |

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সুধীজনের সাথে মতবিনিময় সভা করেন,,,সুনামগঞ্জ-১ আসনের নব- নির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।মঙ্গলবার (২৫ শে ফেব্রুয়ারি)দুপুরে মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মধ্যনগর উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইউওনো উজ্জ্বল রায়। তিনি প্রধান অতিথিকে ফুল দিয়ে স্বাগত জানিয়ে উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা তুলে ধরেন।

মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ সময় উপজেলার সার্বিক উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং জনসেবাকে আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করা হয়।প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি চলমান উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিতার ভিত্তিতে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতের উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।অন্যআন্যদের মাঝে বক্তব্য রাখেন, মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহাবুদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা ইউনুস মিয়া, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইউম মজনু, জেলা যুবদলের বন ও পরিবেশ সম্পাদক এম শহীদ মিয়া, কৃষি প্রতিনিধি এনামুল হক, বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মধ্যনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল ছাত্তার, চামরদানি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. বিপ্লব চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মিজানুর রহমান মিনু প্রমুখ।এ সময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

জেলার খবর

play storeapp store