ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফাল্গুন, ১৪৩২, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

সাবেক মেয়র মোস্তফার বিরুদ্ধে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা

বিশেষ প্রতিবেদন || Special Report

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

সাবেক মেয়র মোস্তফার বিরুদ্ধে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা

‎শফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |

‎বেসরকারি মেঘনা ব্যাংক লিমিটেড–এর ৪ কোটি ২৬ লাখ ৭৫ হাজার ৫০৩ টাকা ৩৩ পয়সা আত্মসাতের অভিযোগে রংপুর সিটি কর্পোরেশন–এর সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।‎বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শাওন মিয়া বাদী হয়ে সিনিয়র স্পেশাল জজ আদালত, রংপুর–এর অভিক্ষেত্রাধীন দুদক, সমন্বিত জেলা কার্যালয়, রংপুরে মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ০২/২৬।মামলায় দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

‎মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্তরা হলেন— সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মেসার্স রাকিব ব্রাদার্সের প্রোপাইটর মো. আব্দুর রকিব, মুক্তি প্রকৌশল সংস্থার স্বত্বাধিকারী এ.টি.এম ফুহাদ হোসেন, রফিকুল ইসলাম দুলাল, মেঘনা ব্যাংক রংপুর শাখার সাবেক ব্যবস্থাপক মো. মাহফুজুল ইসলাম, সাবেক সহকারী শাখা ব্যবস্থাপক এ কে এম শফিকুল মমতাজ, সিনিয়র অফিসার মো. আতিকুর রহমান এবং মেঘনা ব্যাংক প্রধান কার্যালয়ের সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মঞ্জুর হোসেন পাটওয়ারী।এজাহারে উল্লেখ করা হয়, রংপুর সিটি কর্পোরেশনের একটি উন্নয়ন প্রকল্পের টেন্ডার (আইডি নং-১৩১৬৬৪) যৌথভাবে লাভ করেন মো. শাহজাহান আলী ও ঠিকাদার মো. আব্দুর রকিব। পরবর্তীতে চুক্তির মাধ্যমে প্রকল্পটির বিল দাখিল, চেক গ্রহণ ও ব্যাংকিং কার্যক্রম পরিচালনার পূর্ণ ক্ষমতা আব্দুর রকিবকে দেওয়া হয়।‎এরপর আব্দুর রকিব একটি অরেজিস্টার্ড আমমোক্তারনামার মাধ্যমে এ.টি.এম ফুহাদ হোসেনকে প্রকল্প বাস্তবায়ন, বিল উত্তোলন ও ব্যাংক হিসাব পরিচালনার ক্ষমতা প্রদান করেন। এ উদ্দেশ্যে “SA-RB (JV)” নামে মেঘনা ব্যাংক রংপুর শাখায় একটি হিসাব খোলা হয়।‎দুদকের অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা পরস্পর যোগসাজশ ও অসৎ উদ্দেশ্যে প্রতারণার মাধ্যমে ব্যাংকের মোট ৪ কোটি ২৬ লাখ ৭৫ হাজার ৫০৩ টাকা ৩৩ পয়সা আত্মসাৎ করেন।‎দুদক সূত্র জানায়,কমিশনের বিভাগীয় কার্যালয় রংপুরের নির্দেশনায় এবং প্রধান কার্যালয়ের অনুমোদনক্রমে বিষয়টি অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলাটি রুজু করা হয়েছে।‎দুদক জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলার খবর

play storeapp store