ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফাল্গুন, ১৪৩২, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

‎আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টর্চলাইট জ্বালিয়ে মাদারীপুরের নওহাটা বাজারে সংঘর্ষ,ককটেল বিস্ফোরণ‎

বিশেষ প্রতিবেদন || Special Report

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

‎আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টর্চলাইট জ্বালিয়ে মাদারীপুরের নওহাটা বাজারে সংঘর্ষ,ককটেল বিস্ফোরণ‎

‎হাফিজুল শরীফ | ‎মাদারীপুর |

‎আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের নওহাটা বাজার ও আশপাশ এলাকায় স্থানীয় মাতুব্বর ও হাওলাদার বংশের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার ইফতারের পর এ সংঘর্ষ শুরু হয়।‎প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ১০ থেকে ১৫টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।‎খবর পেয়ে র‍্যাব ও পুলিশের যৌথ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী কয়েকটি টিয়ার শেল নিক্ষেপ করে।‎মাদারীপুর সদর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, একটি ছোট শিশুকে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।‎এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জেলার খবর

play storeapp store